ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পরিত্যক্ত প্রাইভেট কারে মিলল নারীদের কাপড় ও বিয়ারের ক্যান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২, ২০২৬, ০৭:৫৫ এএম

পরিত্যক্ত প্রাইভেট কারে মিলল নারীদের কাপড় ও বিয়ারের ক্যান

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। গাড়িটির ভেতর থেকে একটি সুইচগিয়ার চাকু, একটি বিয়ারের ক্যান এবং নারীদের ব্যবহৃত কাপড় উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার আগানগর ইউনিয়নের তরিকুল্লাহ রোড সংলগ্ন এলাকা থেকে ঢাকা মেট্রো-খ ১৪-০২০৮ নম্বরের ছাই রঙের প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি একটি বাড়ির পেছনে গাড়িটি রেখে চলে যায়। ভোরে বাড়ির মালিক রমজান আলী মিয়া বাইরে এসে অপরিচিত গাড়িটি দেখতে পান। আশপাশের কারও কাছে গাড়িটির বিষয়ে তথ্য না পেয়ে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তল্লাশি করে। এ সময় গাড়ির ভেতর থেকে একটি সুইচগিয়ার চাকু, টাইগার ব্র্যান্ডের একটি বিয়ারের ক্যান এবং একটি থ্রি-পিস উদ্ধার করা হয়।

পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, প্রাথমিকভাবে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। গাড়ির নিবন্ধন নম্বরের সূত্র ধরে মালিকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কারা গাড়িটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধার হওয়া আলামতগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এএন

Link copied!