ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মো. সাইদ হাসান, গাংনী (মেহেরপুর)

মো. সাইদ হাসান, গাংনী (মেহেরপুর)

জুন ২, ২০২৬, ০১:০২ পিএম

গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরের দিকে মেসার্স জামান ফিলিং স্টেশনের বিপরীত সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তিসহ চোর চক্রের পাঁচ সদস্যের একটি দল বামন্দী বাজারের খোকন এন্টারপ্রাইজের দোকানের তালা ভেঙে টায়ার চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় দোকান মালিকের ছোট ভাই তুষার হোসেন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।

অভিযোগ রয়েছে, দোকানের সামনে রাখা নীল রঙের একটি পিকআপে তিন জোড়া টায়ার তুলে নিয়ে চক্রের চার সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। তবে স্থানীয় জনতার হাতে একজন আটক হন। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসানুজ্জামান বাদল হোসেনের ছোট ভাই তুষার হোসেন জানান, “আমি রাতে দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলাম। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। পরে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই দোকানের সামনে একটি নীল রঙের পিকআপ ভ্যানে টায়ার তোলা হচ্ছে। আমি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় একজনকে আটক করা হয়, যিনি পরে গণপিটুনির শিকার হন।”

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এএন

Link copied!