ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

জুন ২, ২০২৬, ০২:৪৫ পিএম

ফেনীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

ফেনীতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাংকের শতাধিক সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক ইঞ্জিনিয়ার ফজলুল হক, মেজবাহ উদ্দিন ফারুক, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন এবং একরামুল হকসহ আরও অনেকে।

মানববন্ধনে গ্রাহকরা বলেন, এস আলম এই দেশ থেকে এক লাখ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। তার বিচার না করে উল্টো ফ্যাসিস্টের দোসরকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা গ্রাহকরা কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে তাঁদের বিচারের মুখোমুখি করতে হবে।

তাঁরা আরও বলেন, সরকার কার স্বার্থে ইসলামী ব্যাংকের ওপর এমন নগ্ন হস্তক্ষেপ করছে, তা গ্রাহকরা জানতে চায়। দ্রুত সময়ের মধ্যে বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণ করা না হলে গ্রাহকরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।

বক্তারা উল্লেখ করেন, ইসলামী ব্যাংকের সাথে দেশের ২ কোটি ৩০ লাখ গ্রাহক ও সুবিধাভোগীসহ প্রায় ৭ কোটি মানুষ জড়িত রয়েছেন। সুতরাং এখানে কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করার সুযোগ দেওয়া হবে না। ইসলামী ব্যাংক রক্ষায় সাধারণ গ্রাহকরা রাজপথে আছেন এবং নিজেদের আমানত কিছুতেই অন্য কারও হাতে যেতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

জেএইচআর

Link copied!