ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে হেলমেট না থাকায় ৬ মোটরসাইকেল চালককে জরিমানা

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)

জুন ২, ২০২৬, ০৪:৪০ পিএম

নবাবগঞ্জে হেলমেট না থাকায় ৬ মোটরসাইকেল চালককে জরিমানা

দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধ যানবাহন প্রতিরোধ ও সড়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার ডাকবাংলো রোড থেকে উপজেলা গেটের সামনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ উল মাহমুদ।

অভিযানকালে হেলমেট না থাকার অপরাধে ৬টি মোটরসাইকেলের চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী মোট ৩,৫০০ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ উল মাহমুদ বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আইনগত অপরাধ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সচেতনতামূলক ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!