মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
জুন ২, ২০২৬, ০৫:৪৬ পিএম
ফরিদপুরের মধুখালীতে মাদক ও বাল্যবিয়ে নিরোধে অংশীজনদের সাথে জেলা প্রশাসকের এক সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মধুখালী মাল্টিপারপাস হলে এই সভার আয়োজন করা হয়।
'মাদকমুক্ত মধুখালী গড়ি, সুস্থ-সবল জীবন গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারসহ অনেকে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইকবাল হাসান ও সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
জেএইচআর