ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভাগ্নিকে বাইক চালানো শেখাতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা, মামার মৃত্যু

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

জুন ২, ২০২৬, ০৯:১৫ পিএম

ভাগ্নিকে বাইক চালানো শেখাতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা, মামার মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণে আপন ভাগ্নি ইশাতকে (১৫) মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ফজলে রাব্বি (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত ভাগ্নি ইশাতকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে মতলব ব্রিজের দক্ষিণ অংশের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলে রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহত ইশাত নিহত রাব্বির আপন ভাগ্নি এবং সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. জুয়েল সচিবালয়ের একজন গাড়িচালক এবং তাঁরা সপরিবারে ঢাকার যাত্রাবাড়ীতে থাকেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কালাইয়া এলাকায় হলেও ঈদ উপলক্ষে মায়ের সাথে মতলবে নানা বাড়িতে বেড়াতে এসেছিল ইশাত। আজ বিকেলে মামা রাব্বি তাকে মোটরসাইকেল চালানো শেখাতে নিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স চালক মো. জসিম সড়ক বিভাগের ট্রাকচালকের ডাকে এগিয়ে যান এবং দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি জানান, বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব ব্রিজের দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে। পরে সেখান থেকে তাঁদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক জানান, রাব্বি নামের ওই যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। এছাড়া আহত কিশোরী ইশাতকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত ও জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

জেএইচআর

Link copied!