ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

জুন ৩, ২০২৬, ১১:৪৭ এএম

মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। 

মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির একটি টহল দল জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের একটি বাঁশবাগানে অভিযান পরিচালনা করে। 

অভিযানের এক পর্যায়ে মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ইতালি তৈরি একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অস্ত্র চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়।

এএন

Link copied!