ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পুলিশের ওপর হামলা: মদনের ছাত্রদল সভাপতি বহিষ্কার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

জুন ৫, ২০২৬, ০৬:৩৯ পিএম

পুলিশের ওপর হামলা: মদনের ছাত্রদল সভাপতি বহিষ্কার

নেত্রকোনার মদনে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা সৈয়দ মিঠু মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) এ তথ্য নিশ্চিত করা হয় নেত্রকোনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।

এর আগে একই দিন সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মদন থানায় কর্মরত কনস্টেবল ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন। অভিযুক্ত মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রী হয়রানির অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে যাত্রীরা বিভিন্ন অভিযোগ করেন। এ সময় ছাত্রদল নেতা মিঠু মিয়া উপস্থিত হয়ে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে দুই পুলিশ সদস্য আহত হন। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস. এইচ. পিপুল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মিঠু মিয়াকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বাস কাউন্টারে যাত্রী হয়রানির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পরে অভিযুক্ত মিঠু মিয়াকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম জি

Link copied!