ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুন ৫, ২০২৬, ০৭:৪৪ পিএম

বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের উদ্যোগে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

তরী বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সদস্য মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০০২ অনুযায়ী পলিথিন উৎপাদন, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। পরিবেশ রক্ষায় আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ জনগণ একযোগে কাজ করলেই পলিথিনের ব্যবহার কমানো সম্ভব হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, পলিথিনের কারণে মাটি ও পানি দূষিত হচ্ছে, কমছে মাটির উর্বরতা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ। পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের সদস্য মো. শামীম শিবলী, আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, মেহেদী হাসান বাবু, আশিকুর রহমান জামাল, জোনায়েদ আহমেদ তিতাস, মো. আতিকুর রহমান লিটন, মেহেদী হাসান, শুভ, আশরাফ উদ্দিন, আলী আহম্মেদ, খোরশেদ আলম, আলী নুর, কাজী লিটন, প্রবাসী আল আমিন, আরিফুল ইসলাম রিহাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এম জি

Link copied!