আমার সংবাদ ডেস্ক
জুন ৫, ২০২৬, ০৫:৩১ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি সময়ে সন্দেহজনক হামজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৮ জন। আর ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৪৩ জন। ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৯ হাজার ৫০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ২৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ১৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে পাঁচজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিয়মিতভাবে তথ্য হালনাগাদ করা হচ্ছে।
এম জি