ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জুন ৬, ২০২৬, ০২:০৩ পিএম

বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া শিশুসহ ৬ জনকে প্রতিরোধ করেছে বিজিবি। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন অপচেষ্টা ব্যর্থ হয়েছে। ভারত থেকে ঠেলে দেওয়া ৬ জন কাটাতারের বেড়ার পাশে অবস্থান করছে।

শনিবার ভোর থেকে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তেঁতুলবাড়ীয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব পিলার ৫-এর কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া দিয়ে ৬ জনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা কাটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছে।

স্থানীয়রা জানান, বিএসএফ কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। তারা পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। প্রতিরোধের মুখে তারা কাটাতারের বেড়ার পাশে ফিরে যায়। কিন্তু বিএসএফ কাটাতারের ওপারে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এপারে বিজিবি ও গ্রামবাসীর অবস্থান।

এদিকে বিজিবি হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে পুশইন প্রতিরোধ করছে। তাদেরকে কাটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নেওয়ার জন্য বিজিবি বারবার আহ্বান জানাচ্ছে। কিন্তু বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না।

অবৈধ কোনো অনুপ্রবেশ কিংবা পুশইন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবি তেঁতুলবাড়ীয়া ক্যাম্প কমান্ডার নুরুল হুদা।

এএন

Link copied!