ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

দৌলতদিয়ায় ফের বাস ডুবির স্থান পরিদর্শনে নৌ মন্ত্রণালয়ের সচিব

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

জুন ৬, ২০২৬, ০২:৩১ পিএম

দৌলতদিয়ায় ফের বাস ডুবির স্থান পরিদর্শনে নৌ মন্ত্রণালয়ের সচিব

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনার পর ৭ নম্বর ফেরিঘাট পরিদর্শন করেছেন নৌ মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া।

শনিবার দুপুর ১২টার দিকে তিনি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ফেরিঘাটের সার্বিক কার্যক্রম, যানবাহন পারাপারের অবস্থা, যাত্রীসেবা এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত সুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ফেরিঘাটের কার্যক্রম স্বাভাবিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে যাত্রীসেবার মান উন্নত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে আইন ও নির্দেশনা অনুযায়ী সকল যানবাহন ও যাত্রীকে ফেরিতে ওঠানামা করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, বিআইডব্লিউটিএর মেম্বার ইঞ্জিনিয়ার এ কে এ এম ফজলুল হক, চিফ ইঞ্জিনিয়ার মহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ৫ জুন সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া থেকে আগত এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির ডালায় গিয়ে আঘাত করলে ডালার শিকল ছিঁড়ে সরাসরি নদীতে ডুবে যায়। তবে নৌপুলিশের তৎপরতায় বাস থেকে সকল যাত্রী আগেই নেমে যাওয়ায় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। গাড়ির চালক ডুবন্ত অবস্থায় জানালা দিয়ে বের হয়ে সাঁতরে স্থানীয়দের সহযোগিতায় পাড়ে উঠতে সক্ষম হন। গাড়ির বেগতিক অবস্থা দেখে সহকারী পন্টুনের ওপর লাফিয়ে নিজের জীবন রক্ষা করেন।

এর আগে গত ২৫ মার্চ সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ২৬ জন যাত্রীর প্রাণহানি ঘটে।

এএন

Link copied!