ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

সাঘাটায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

জুন ৬, ২০২৬, ০৩:২০ পিএম

সাঘাটায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামে বাড়ির উঠান থেকে এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ওসি মাহবুবুর রহমান। আটককৃতরা হলেন- লাবু মিয়া, নীরব মিয়া ও স্বাধীন ব্যাপারী। এদের মধ্যে তিনজনেই গাছাবাড়ী মধ্যপাড়া এলাকার বাসিন্দা। ঘটনায় জড়িত আরেকজন বিপ্লব ওরফে ডিপজল পলাতক রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে ফোনে কথা বলার সময় কিশোরীকে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে বিলের পাশে ধর্ষণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দিলে তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!