ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

ভেন্যুতে পানি নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে আসল ফিফা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৪:৫১ পিএম

ভেন্যুতে পানি নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে আসল ফিফা

উচ্চমূল্যের টিকিট, যাতায়াত ও আবাসন নিয়ে আগেই সমালোচনার মুখে পড়েছিল ফিফা। এবার ২০২৬ বিশ্বকাপ ভেন্যুতে পানির বোতল বহনে নিষেধাজ্ঞা দিয়ে আরও বড় বিতর্কের জন্ম দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। দর্শকদের পানি নিয়ে ভোগান্তি ও অতিরিক্ত খরচের অভিযোগে ফিফার বিরুদ্ধে ওঠে ‘ব্যবসায়িক মনোভাবের’ সমালোচনা।

তীব্র প্রতিবাদ ও সমর্থকদের চাপের মুখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে সংস্থাটি।

ফিফা গত শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, তীব্র গরমের বিষয়টি বিবেচনায় নিয়ে দর্শকরা এখন থেকে সর্বোচ্চ ২০ আউন্স (প্রায় ৫৯০ মিলি) ধারণক্ষমতার একটি নরম প্লাস্টিকের সিলগালা করা একবার ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে সঙ্গে নিতে পারবেন। তবে শক্ত আবরণযুক্ত পুনঃব্যবহারযোগ্য বোতল বহনের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এর আগে খেলোয়াড়দের নিরাপত্তার কথা বলে বিশ্বকাপের ১৬টি ভেন্যুতেই পানির বোতল নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছিল ফিফা।

কিন্তু জুন-জুলাইয়ের তীব্র গরমে এই সিদ্ধান্তকে ‘অতিরিক্ত বাণিজ্যিক কৌশল’ হিসেবে আখ্যা দেন সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ করেন, দর্শকদের প্রয়োজনের চেয়ে আয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং টরন্টোর মেয়র অলিভিয়া চৌও কঠোর সমালোচনা করেন। তারা এটিকে ফিফার ‘অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা’ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা-এই তিন দেশে শুরু হতে যাচ্ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ।

এম জি

Link copied!