ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

১৫ বছর বয়সেই ভারতের জাতীয় দলে বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৪:০৬ পিএম

১৫ বছর বয়সেই ভারতের জাতীয় দলে বৈভব সূর্যবংশী

আসন্ন এশিয়ান কাপকে সামনে রেখে নতুন নেতৃত্বে দল সাজিয়েছে ভারত। শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক এবং তিলক ভার্মাকে সহ-অধিনায়ক করে টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একই সঙ্গে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দলও প্রকাশ করা হয়েছে।

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদব এবার দলে জায়গা পাননি। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে বলে জানা গেছে। বিশ্বকাপে তিনি ৯ ইনিংসে ২৪২ রান করেছিলেন। এছাড়া আইপিএলেও তার ব্যাট থেকে আসে ২৭০ রান।

এশিয়ান কাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে বিশ্রামে থাকবেন পেসার জাসপ্রিত বুমরাহ। তবে এশিয়ান কাপ ও এশিয়ান গেমসের দলে তাকে রাখা হয়েছে।

এশিয়ান কাপের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে রয়েছেন-শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিশান, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, শিভম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসের দলেও নেতৃত্বে থাকছেন শ্রেয়াস আইয়ার। সেখানে মোহাম্মদ সিরাজের পরিবর্তে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ।

মাত্র ১৫ বছর বয়সেই আলোচনায় উঠে আসা বৈভব সূর্যবংশী সম্প্রতি আইপিএলে ৭৭৬ রান করে নজর কাড়েন। তার স্ট্রাইক রেট ছিল ২৩৭ দশমিক ৩০। ইতোমধ্যে তাকে ভারত ‘এ’ দলেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৯ থেকে ২১ জুন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে মাঠে নামবেন তিনি।

এদিকে ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর ১ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দলটি।

এম জি

Link copied!