ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

বরিশালে ৬ শতাধিক গাছের চারা রোপণ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ৬, ২০২৬, ০৪:৪৭ পিএম

বরিশালে ৬ শতাধিক গাছের চারা রোপণ

“গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালে ৬০০ গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার দুপুরে “গ্রীন ব্যাংকিং ফর আ রেসিলিয়েন্ট বাংলাদেশ” সহযোগিতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই পরিবেশ গঠনে সাউথইস্ট ব্যাংক পিএলসি বরিশাল শাখার উদ্যোগে বরিশাল নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং বরিশাল আদালত চত্বরে বরিশাল আইনজীবী সমিতির সামনে বৃক্ষ, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে বরিশালের বিভিন্ন সড়কেও তালগাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি বরিশাল শাখার এভিপি ও ম্যানেজার মোঃ জিয়াউর রহমান, ম্যানেজার (অপারেশন) মিসেস সুমি আক্তার, গাজী জসিম উদ্দিন, বিনয় সহ অন্যান্য কর্মকর্তা।

পাশাপাশি কর্মজীবী শ্রমিকদের মাঝে, জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে, বরিশাল বিএম কলেজ ক্যাম্পাসে এবং বরিশাল আইনজীবী সমিতির চত্বরে বিভিন্ন স্থানে ৬০০ শতাধিক বৃক্ষ, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এএন

Link copied!