ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬
শিল্পমন্ত্রী

বিএসটিআইকে আরও কার্যকর ও শক্তিশালী করা হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৬:৩৭ পিএম

বিএসটিআইকে আরও কার্যকর ও শক্তিশালী করা হবে

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরও কার্যকর ও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার রাজধানীতে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।

শিল্পমন্ত্রী বলেন, গুণগত মান ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআইকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। পণ্যের মান নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রতিটি পণ্যের গুণগত মান ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআই অঙ্গীকারবদ্ধ। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানসম্মত পণ্য উৎপাদন নিশ্চিত করতে হবে।

মন্ত্রী বলেন, ভোক্তাদের জন্য সঠিক ওজন ও মানসম্পন্ন পণ্য পাওয়া একটি মৌলিক অধিকার। বর্তমানে বিএসটিআইয়ের মানচিহ্ন জনগণের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা ধরে রাখা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। আলোচক হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও শিল্প উদ্যোক্তারা অংশ নেন।

এম জি

Link copied!