ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

রাত ৮টা থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায় 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৬:৪৬ পিএম

রাত ৮টা থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায় 

উচ্চচাপ গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত কাজের অংশ হিসেবে শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা, ভুলতা মোড়সহ আশপাশের এলাকা এবং মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএস এর আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কোথাও কোথাও গ্যাসের চাপ স্বল্পতাও দেখা দিতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এম জি

Link copied!