ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

কালীগঞ্জে পুলিশের অভিযানে আ.লীগ-যুবলীগের ৫ নেতা গ্রেপ্তার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

জুন ৬, ২০২৬, ০৭:২৯ পিএম

কালীগঞ্জে পুলিশের অভিযানে আ.লীগ-যুবলীগের ৫ নেতা গ্রেপ্তার
লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার পাঁচজনকে থানায় আনার পর তোলা ছবি। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ছবি: সংগৃহীত।

লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি আদিতমারী কলেজের সাবেক অধ্যক্ষসহ আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরকারি আদিতমারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আজিজার রহমান (৬১), জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের প্রভাষক মো. এরশাদুল হক (৪৯), ভোটমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আশরাফুল হক (৪০), দলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য রিপন চন্দ্র রায় (৪২) এবং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকার আজির উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৭)।

ওসি আবু সিদ্দিক বলেন, শুক্রবার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ৫ আগস্ট-পরবর্তী সময়ের একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম জি
 

Link copied!