ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

কুড়িগ্রামে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জুন ৭, ২০২৬, ১০:১৮ এএম

কুড়িগ্রামে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

শনিবার বিকাল ৫টায় তিনি শিলখুড়ি ইউনিয়নের ভাঙনকবলিত কয়েকটি গ্রাম ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার বি. এম. কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ. টি. এম. বেনজির রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে নদীতীরে জিওব্যাগ ফেলার নির্দেশনা দেন। পাশাপাশি বসতভিটা হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এছাড়া ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসকের এ উদ্যোগ ও আশ্বাসে নদীতীরবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন সন্তোষ প্রকাশ করেছেন।

এএন

Link copied!