ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই দফায় বিক্ষোভ মিছিল

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

জুন ৭, ২০২৬, ১১:১৪ এএম

বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই দফায় বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর বাউফল পৌরশহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের নির্বাচন অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলকারীরা বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন মামলায় আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউফলের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জুয়েলের সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। নির্বাচন অফিসের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা সেখান থেকে চলে যান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাউফল উপজেলা ছাত্রলীগের নেতা রাইজুল আহম্মেদ তাফছান। এ সময় তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

এর আগেও জিয়াউল হক জুয়েল-সমর্থিত ছাত্রলীগের অপর একটি গ্রুপ মিছিল করে আওয়ামী লীগের রাজবন্দিদের মুক্তির দাবি জানিয়েছিল।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বাউফল থানা পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

Link copied!