ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প

ইরান ‘শক্তিশালী ও অহংকারী’ বলে চুক্তি করছে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৭:১৯ এএম

ইরান ‘শক্তিশালী ও অহংকারী’ বলে চুক্তি করছে না

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্ব ‘শক্তিশালী’ ও ‘অহংকারী’ হওয়ায় তারা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের কোনো চুক্তিতে পৌঁছাতে রাজি হয়নি। তবে শেষ পর্যন্ত তেহরানের সামনে সমঝোতায় আসা ছাড়া অন্য কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের চিপেওয়া ফলসে এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে, যা তারা আগে কখনো কল্পনাও করেনি। তবে এসব বিষয়ে সমঝোতা হতে সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।

দ্রুত চুক্তির জন্য যারা চাপ দিচ্ছেন, তাদের সমালোচনা করে ট্রাম্প বলেন, এ ধরনের আন্তর্জাতিক সমঝোতা সম্পন্ন হতে সাধারণত দীর্ঘ সময় লাগে।

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করেছে। তার ভাষ্য অনুযায়ী, অধিকাংশ ড্রোন কারখানা, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তবে ইরানের হাতে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যা তাদের আগের সক্ষমতার প্রায় ২১ থেকে ২২ শতাংশ।

ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ আগামী সেপ্টেম্বরের শ্রম দিবসের পর দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

এদিকে চলতি সপ্তাহে পারস্য উপসাগর এলাকায় একাধিক হামলা চালিয়ে ইরান দেখিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের সক্ষমতা এখনো পুরোপুরি শেষ হয়নি। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা বরাবরই দাবি করে আসছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ প্রয়োজন ছিল।

এএন

Link copied!