ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

রাজবাড়ীতে গৃহবধূ নিখোঁজ, সন্ধান মেলেনি সাত দিনেও

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

জুন ৭, ২০২৬, ১১:২২ এএম

রাজবাড়ীতে গৃহবধূ নিখোঁজ, সন্ধান মেলেনি সাত দিনেও

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে শ্বশুরবাড়ি থেকে রুপতি বেগম (১৬) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সাত দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ রুপতি বেগমের স্বামী রাহাত শেখ পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ রুপতি বেগম রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর এলাকার ইসলাম মণ্ডলের মেয়ে।

জিডিতে নিখোঁজ রুপতি বেগমের স্বামী রাহাত শেখ উল্লেখ করেন, গত ১ জুন রাত আনুমানিক ১০টার দিকে তিনি ও তার স্ত্রী রাতের খাবার খেয়ে রাজবাড়ী সদর থানার খানগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে তাদের বসতঘরে ঘুমিয়ে পড়েন। ওই দিন দিবাগত রাত ২টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখেন, তার পাশে স্ত্রী নেই। তিনি ঘর থেকে বের হয়ে আশপাশে স্ত্রীকে খোঁজাখুঁজি করেন এবং পরিবারের সদস্যদের ডাক দেন। পরে তিনি ও তার পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তিনি শ্বশুরবাড়িসহ আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করেন, কিন্তু কোথাও তার স্ত্রীর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রুপতি বেগমের উচ্চতা ছিল প্রায় ৫ ফুট। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে হলুদ রঙের জামা ও লাল রঙের পায়জামা ছিল।

এ বিষয়ে নিখোঁজ রুপতি বেগমের বাবা ইসলাম মণ্ডল বলেন, “দেড় বছর আগে খানগঞ্জের রাহাতের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিই। তাদের সংসার ভালোই চলছিল। হঠাৎ গত ১ জুন দিবাগত রাতে আমার মেয়ে রুপতি তার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে মেয়ের শ্বশুরবাড়ি থেকে আমাদের জানানো হয় যে রুপতিকে পাওয়া যাচ্ছে না। আমরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাইনি। পরে আমার জামাই থানায় নিখোঁজের জিডি করেছে। আমি এখন আমার মেয়ের সন্ধান চাই।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, “নিখোঁজ মেয়েটি কোনো মোবাইল ফোন ব্যবহার করত না। এজন্য তার অবস্থান শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এএন

Link copied!