ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

সাদুল্লাপুরের সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

জুন ৭, ২০২৬, ০২:০১ পিএম

সাদুল্লাপুরের সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধাপেরহাট সংলগ্ন জাতীয় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রফিক (৩৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) ভোররাত আনুমানিক সোয়া ৩টার দিকে উপজেলার একবারপুর গ্রামের হাজী মাল্টিমিডিয়া কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার তালিমা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী একটি কাভার্ড ভ্যানের পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন চালক রফিক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক রফিক সামনে থাকা কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএন

Link copied!