ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

গাংনীতে পুশইনে ব্যর্থ হয়ে ৬ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জুন ৭, ২০২৬, ০৩:৩৭ পিএম

গাংনীতে পুশইনে ব্যর্থ হয়ে ৬ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে বিএসএফ কর্তৃক অবৈধভাবে ঠেলে দেওয়া ৬ বাংলাদেশিকে পাওয়া যাচ্ছে না। বিজিবির দাবি, রাত তিনটার দিকে তাদের শূন্যরেখা থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ।

শনিবার ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫-এস আন্তর্জাতিক পিলারের কাছে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে রোববার রাত তিনটার দিকে তাদের ফিরিয়ে নেয় বলে দাবি করেছে বিজিবি।

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে শিশু ও নারীসহ ৬ জনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে রোববার রাত তিনটার দিকে বিএসএফ তাদের কাঁটাতারের ওপারে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

বর্তমানে মেহেরপুর জেলার ৮৬ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি ও সীমান্তবাসী পাহারা দিচ্ছেন। রাত জেগে বিজিবির সঙ্গে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন সীমান্তবাসীরা।

এএন

Link copied!