ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

জুন ৭, ২০২৬, ০৪:৪০ পিএম

মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে আদনান নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আদনান ওই এলাকার আসাদুল মাতুব্বরের ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে মাতম।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু আদনান। খেলার এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে অসাবধানতাবশত সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর আদনানকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে স্থানীয়রা পুকুরপাড়ে গিয়ে আদনানকে পানিতে ভাসতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাদারীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আদনানকে মৃত ঘোষণা করেন।

"খেলার ছলে শিশুটি কখন যে পুকুরে পড়ে গেছে কেউ টের পায়নি। এমন অবুঝ শিশুর বিদায় মেনে নেওয়া যায় না।"- একজন স্থানীয় প্রতিবেশী

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্ষা ও গরমের এই সময়ে শিশুদের জলাশয়ের আশেপাশে চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।"

এএন

Link copied!