ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৪:২১ পিএম

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন হিসেবে বিবেচিত হচ্ছে। অধিবেশন শুরুতেই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে মৃতদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অধিবেশনে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।

প্রস্তাবিত বাজেটের ওপর সরকারি দল, বিরোধী দলসহ সংসদ সদস্যরা আলোচনা করবেন এবং নিজেদের মতামত তুলে ধরবেন। দীর্ঘ আলোচনার পর আগামী ৩০ জুন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

এর আগে ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন আহ্বান করেন।

এম জি

Link copied!