ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

পাকুন্দিয়ায় জমি বিরোধের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ১

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

জুন ৭, ২০২৬, ০৪:৩৩ পিএম

পাকুন্দিয়ায় জমি বিরোধের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত নূরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ৩ জুন সকালে উপজেলার নারান্দী ইউনিয়নের দাড়পাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মৃত নূরুল ইসলাম ওই গ্রামেরই বাসিন্দা।

এ ঘটনায় নিহতের মেয়ে শাহানা আক্তার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে সোহাগ নামে এক আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরুল ইসলামের পরিবারের সঙ্গে পাশের বাড়ির একই গোষ্ঠীর রেনু মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৩ জুন সকালে বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নূরুল ইসলাম গুরুতর আহত হন।

ঘটনার পর স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে শাহানা আক্তার বাদী হয়ে প্রতিপক্ষের রেনু মিয়া এবং তার তিন ছেলে সোহাগ, নাদিম ও নাঈমসহ সাতজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সোহাগ নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

Link copied!