ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

ফরিদগঞ্জে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

জুন ৭, ২০২৬, ০৫:০৫ পিএম

ফরিদগঞ্জে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। 

রোববার দুপুরে ফরিদগঞ্জ–চাঁদপুর আঞ্চলিক সড়কের গৃদকালিন্দিয়া বাজারসংলগ্ন সি-মিলের দক্ষিণ পাশে ইউনুস মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতরা হলেন-লক্ষ্মীপুর জেলার সুমন (১৬), রায়পুর উপজেলার সাইফুল ইসলাম (১৮), ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া এলাকার জসিম উদ্দিন (৪৪), চরমথুরা গ্রামের রাব্বী (৩২)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার ও একটি সিএনজিচালিত অটোরিকশা গৃদকালিন্দিয়া বাজারের অদূরে সি-মিল এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা ও সিএনজি চালক জসিম উদ্দিন গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় সড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করতে দেখা যায়। এ কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এএন

Link copied!