ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

ভালুকায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)

জুন ৭, ২০২৬, ০৫:১৪ পিএম

ভালুকায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরপরই অ্যাকশনে নেমেছে পুলিশ। শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে।

রোববার ভালুকা মডেল থানায় এসআই ফজল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনের একটি মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বর্তা গ্রামের ছাইদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২৮), ভান্ডাব গ্রামের ফজলুল করিমের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল (৪৫), নয়নপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মেহেদী হাসান আলাল (৩২), বাটাজোর গ্রামের মিজানুর রহমানের ছেলে ইকবাল তালুকদার (৩০), অতুল চন্দ্র ঘোষের ছেলে রনি ঘোষ (৩৪), ভালুকা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কামরুজ্জামান মানিকের ছেলে ইমন শেখ (২৮), ৭ নং ওয়ার্ডের বাসিন্দা কেরামত আলীর ছেলে ফারুক হাসান মন্ডল (৩৮) ও ছোট কাশর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৪)।

এর আগে, গতকাল শনিবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ভালুকা ছাত্রলীগ। এই মিছিলের ছবি ও ভিডিও নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের অপতৎপরতা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয় অবস্থানে রয়েছে। ইতিমধ্যে দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেপ্তারকৃত ৯ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এএন

Link copied!