ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

জুন ৭, ২০২৬, ০৬:৫৫ পিএম

অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

মাগুরা পৌরসভার নতুন বাজার সাহাপাড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক কলেজছাত্রী ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। 

রোববার সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হৃদিতা খাতুন (২৬) মাগুরা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। তিনি মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুন বাজার সাহাপাড়া এলাকার বাসিন্দা এবং মিজানুর রহমানের কন্যা। পারিবারিক অশান্তির কারণে বাবা-মায়ের ওপর অভিমান করে তিনি একাধিক ঘুমের ওষুধ সেবন করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে মাগুরা সদর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এম জি

Link copied!