ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

স্ত্রী হত্যার ১৫ দিন পর স্বামী গ্রেপ্তার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

জুন ৭, ২০২৬, ০৭:৪১ পিএম

স্ত্রী হত্যার ১৫ দিন পর স্বামী গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া (হাড়িপাড়া) গ্রামের গৃহবধূ শিমুলী আক্তার শিমু (৩৬) হত্যা মামলার প্রধান আসামি ও তার স্বামী আনারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৬ জুন) গাজীপুরের বাসন থানার ভোগড়া এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৩ ও র‍্যাব-১ এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে। র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, নিহত শিমু ছিলেন আনারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তারা দুই শতক জমি কিনে সেখানে বসবাস করছিলেন। ওই জমি কার নামে দলিল হবে-এ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল বলে স্বজনরা জানান।

অভিযোগ রয়েছে, গত ২২ মে বিকেলে আনারুল ইসলাম ও তার এক সহযোগী শিমুকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়। ঘটনার পরপরই আনারুল আত্মগোপনে চলে যান।

নিহতের পরিবারের দাবি, হত্যার পর মরদেহ ঘরের ধরনায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল। শিমুর শরীরে আঘাতের চিহ্নও ছিল বলে তারা অভিযোগ করেন।

ঘটনার পরদিন ময়নাতদন্ত শেষে শিমুর দাফন সম্পন্ন করা হয়। পরে নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ২৩ মে দুইজনকে আসামি করে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর ১৯)।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ও তদন্ত কর্মকর্তা এস আই হাফিজুর রহমান জানান, রোববার (৭ জুন) সন্ধ্যায় আসামিকে হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে তারা জানান।

এম জি

Link copied!