ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

তালা বাজারকে আধুনিক মডেল বাজারে রূপান্তরের ঘোষণা জেলা পরিষদ প্রশাসকের

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

জুন ৭, ২০২৬, ০৯:৪৫ পিএম

তালা বাজারকে আধুনিক মডেল বাজারে রূপান্তরের ঘোষণা জেলা পরিষদ প্রশাসকের

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তালা ডাকবাংলার জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। একই সঙ্গে তালা বাজারের পুকুরপাড় এলাকার মার্কেট উদ্ধার ও পুনর্নির্মাণের মাধ্যমে বাজারকে আধুনিক মডেল বাজারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

রোববার সন্ধ্যায় তালা ডাকবাংলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ দ্রুত শুরু করা হবে। পাশাপাশি পুকুরপাড় এলাকার মার্কেট পুনরুদ্ধার ও আধুনিকায়নের মাধ্যমে ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন সম্ভব হবে।

তিনি আরও বলেন, তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলা হিসেবে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। দায়িত্ব পালনকালে তালা-কলারোয়া সড়কের উন্নয়নসহ শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করা হবে।

তিনি বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। এলাকার উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াছিন উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, তালা বণিক সমিতির আহ্বায়ক নুরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি তালা ডাকবাংলা, বাজারের দুটি মার্কেট এবং পুকুরপাড় এলাকা ঘুরে দেখেন।

এম জি

Link copied!