ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, চার বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৩, ২০২৬, ০১:৪০ পিএম

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, চার বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

দেশে নতুন একটি শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮ জুন থেকে শুরু হয়ে এটি অন্তত ১২ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

শনিবার সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, চলতি বছরের প্রথম বর্ষাকালীন এই বৃষ্টিবলয় ১৮ থেকে ১৯ জুনের মধ্যে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে ২৯ থেকে ৩০ জুনের দিকে এর প্রভাব আবারও জোরদার হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে।

তবে বৃষ্টিবলয়টি মূলত বর্ষাকালীন হওয়ায় এর সঙ্গে তীব্র ঝড় বা বজ্রপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকতে পারে বলে জানানো হয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়া ও বাতাসের দিক পরিবর্তনের কারণে সীমিত আকারে বজ্রপাত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এএন

Link copied!