ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

মাগুরায় মহাসড়কে মোবাইল কোর্টে ২১ হাজার টাকা জরিমানা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুন ৮, ২০২৬, ১২:৪০ পিএম

মাগুরায় মহাসড়কে মোবাইল কোর্টে ২১ হাজার টাকা জরিমানা

সড়ক পরিবহন আইন বাস্তবায়ন, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে মাগুরা-ফরিদপুর মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ৮টি মামলায় মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম মাগুরা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় বিআরটিএর প্রসিকিউটরকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে গোল্ডেন লাইন, পূর্বাশা রয়েলসহ মহাসড়কে চলাচলকারী একাধিক দূরপাল্লার ও যাত্রীবাহী পরিবহনের রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হয়। একই সঙ্গে হাইড্রোলিক হর্নের ব্যবহার ও শব্দদূষণ সংক্রান্ত বিষয়ও যাচাই করা হয়। যাচাই শেষে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭৫, ৭৬, ৭৭ ও ৯২ ধারায় ৬টি মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৯ অনুযায়ী ২টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সব মিলিয়ে ৮টি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্থানীয়রা জানান, ব্যস্ত এ মহাসড়কে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী ও দূরপাল্লার যানবাহন চলাচল করে। এসব পরিবহনের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়মিত যাচাইয়ের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন মাগুরাবাসী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন, দুর্ঘটনা হ্রাস এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএন

Link copied!