ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

ইসলামী ব্যাংক রক্ষায় গাজীপুরে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুন ৮, ২০২৬, ০১:৪৩ পিএম

ইসলামী ব্যাংক রক্ষায় গাজীপুরে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

ইসলামী ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও গ্রাহকদের উদ্বেগ-উৎকণ্ঠা তুলে ধরতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, গাজীপুর মহানগর।

সোমবার সকাল ১০টায় নগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক গাজীপুর সদর শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নগরীর শিববাড়ী ছাড়াও গাজীপুরের টঙ্গী, মাওনাতেও অনুরূপ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নগরীর শিববাড়ীতে মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. আমজাদ হোসেন খান, ইঞ্জিনিয়ার মাহবুব আলম জামি, মাওলানা এমরান হোসেন হাবিবী, মাওলানা হারুনুর রশিদ সিরাজী, আশরাফ আলী কাজল, আব্দুল আলিম, ওয়ালিউল্লাহ, শাহনুর হুসাইন, জালাল উদ্দিন এবং মাওলানা আব্দুর রব গাজীসহ অন্যান্য গ্রাহকবৃন্দ।

বক্তারা ইসলামী ব্যাংকের সুষ্ঠু ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা, গ্রাহকদের আস্থা অক্ষুণ্ণ রাখা এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা ব্যাংকের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এদিকে মানববন্ধনের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টার কলমবিরতি পালন করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের কার্যক্রমের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন এবং ব্যাংকের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এএন

Link copied!