ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ডিআইইউ ছাত্রনেতা আহত

আবুল খায়ের, ডিআইইউ

আবুল খায়ের, ডিআইইউ

জুন ৮, ২০২৬, ১১:২৩ এএম

নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ডিআইইউ ছাত্রনেতা আহত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা মো. রফিকুল ইসলাম প্রামাণিকের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতের স্বজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটিতে রফিকুল ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রোববার রাতেই তার ঢাকায় ফেরার কথা ছিল। তবে রাত ১০টার দিকে বাড়িতে অবস্থানকালে একদল হামলাকারী তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রফিকুল ইসলাম দাবি করেন, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। পূর্বপরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শিক্ষার্থী ও সংগঠকদের বিভিন্ন স্থানে হামলার শিকার হতে হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হামলায় রফিকুল ইসলামের নাকের হাড় ভেঙে গেছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা করা হয়েছে।

এএন

Link copied!