ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

রউফ হত্যা মামলার ৩ আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

জুন ৮, ২০২৬, ০১:৫০ পিএম

রউফ হত্যা মামলার ৩ আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের আমিরপুর (আউয়াল মহল) গ্রামে সংঘটিত আলোচিত আব্দুর রউফ হত্যা মামলার তিন এজাহারভুক্ত আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, গত ১৪ এপ্রিল পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজা শামুয়েল মিয়া তার চাচা আব্দুর রউফ (৬০)-কে নির্মমভাবে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা (নং-২৩) দায়ের করেন। মামলায় শামুয়েল মিয়া, সুফি মিয়া, আমেনা বেগম ও আরিফা খাতুনকে আসামি করা হয়।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি শামুয়েল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তবে মামলার অপর তিন এজাহারভুক্ত আসামি- সুফি মিয়া, আমেনা বেগম ও আরিফা খাতুন- এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বাদীপক্ষের অভিযোগ, পলাতক আসামিরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। পাশাপাশি মামলা প্রত্যাহারের জন্য বাদী আশিকুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার, মামলার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য, আলোচিত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হলে দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এএন

Link copied!