ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ২৮, ২০২৬, ০৮:৪৫ পিএম

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচির কারণে মহাসড়কের ডুবাইল ও জামুর্কি এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল ও জামুর্কি এলাকায় আয়োজিত এ স্বতঃস্ফূর্ত কর্মসূচিতে টাঙ্গাইলের দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার বিভিন্ন গ্রামের চার শতাধিক মানুষ অংশ নেন। এর মধ্যে দেলদুয়ার উপজেলার ডুবাইল, নাটিয়াপাড়া, সেহড়াতৈল, ইসলামপুর ও পড়াইখালী এবং মির্জাপুর উপজেলার মহেড়া, জামুর্কি, পাকুল্লাসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ছিলেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অসহনীয় লোডশেডিং চলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়রা জানান, বিষয়টি একাধিকবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। বাধ্য হয়েই তারা মহাসড়ক অবরোধের কর্মসূচি পালন করেছেন।

খবর পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। কর্মকর্তারা দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুতের দাবিতে কয়েকটি গ্রামের বাসিন্দারা মহাসড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। পরে পুলিশি তৎপরতায় যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মোখলেসুর রহমান জানান, আন্দোলনকারীদের দাবি ছিল টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের সঙ্গে তাদের এলাকার বিদ্যুৎ সংযোগ যুক্ত করা, যাতে তারা ঘন ঘন লোডশেডিংয়ের শিকার না হন।

তিনি আরও জানান, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গেও আলোচনা হয়েছে। তিনিও দ্রুত সমস্যার সমাধানের পক্ষে মত দিয়েছেন। সংশ্লিষ্টদের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

এম জি
 

Link copied!