ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

টাঙ্গাইলে পাঁচ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ২৩, ২০২৬, ০২:৪৫ পিএম

টাঙ্গাইলে পাঁচ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় ৫টি ফার্মেসিকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার দুপুরে ওষুধ প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে নকল, ভেজাল, আনরেজিস্ট্রার্ড, মেয়াদোত্তীর্ণ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

ওষুধ প্রশাসন টাঙ্গাইলের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, অভিযানে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয়, আনরেজিস্ট্রার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের অপরাধে ৫টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ‘ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩’ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারা লঙ্ঘনের দায়ে ৫টি মামলায় মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

জেএইআর

Link copied!