ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

মাদারীপুরে ঝিনুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

জুন ২৮, ২০২৬, ০৭:৪৬ পিএম

মাদারীপুরে ঝিনুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

মাদারীপুরের সদর উপজেলায় মাছের ঘের থেকে ঝিনুক সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে শ্রাবণী বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান।

রোববার (২৮ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিকিনওহাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণী বেগম ওই গ্রামের হাতেম আলী ফকিরের স্ত্রী।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি মাছের ঘেরে হাঁসের খাবারের জন্য ঝিনুক সংগ্রহ করতে যান শ্রাবণী বেগম। ঝিনুক সংগ্রহের পর তিনি ওই ঘেরেই গোসল করতে নামেন। এ সময় হঠাৎ মৃগীরোগের কারণে অচেতন হয়ে পানিতে তলিয়ে যান।

কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে থাকা অবস্থায় মৃগীরোগের আক্রমণ হওয়ায় তিনি আর তীরে উঠতে পারেননি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী মৃগীরোগে আক্রান্ত ছিলেন এবং পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এম জি

Link copied!