ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

ছাদ থেকে লাফ দিয়ে আ. লীগ নেতা রাশেদের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২১, ২০২৬, ১১:৪৬ পিএম

ছাদ থেকে লাফ দিয়ে আ. লীগ নেতা রাশেদের মৃত্যু

বরিশালে পুলিশি গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেনন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত রাশেদ খান মেনন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত ছিলেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে পুলিশ ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করতে তাঁর বাসায় অভিযান চালায়। তবে পুলিশ তাঁকে গ্রেফতার করতে ব্যর্থ হয়ে ফিরে আসে। এর কিছুক্ষণ পরেই খবর আসে, রাশেদ খান মেনন বাসার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা গেছেন।

জেএইচআর

Link copied!