ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী

নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ১০:৪৭ এএম

নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই

আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সোমবার বরিশালের গৌরনদীতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়ে এ মন্তব্য করেন। 

সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালে পৌঁছে কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না; বরং একটি শিশুর মতো যত্ন নিয়ে গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাহলেই বৃক্ষরোপণের প্রকৃত উদ্দেশ্য সফল হবে।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় মোট ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে এই কর্মসূচি সফল করা সম্ভব নয়। তাই সাধারণ মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

এর আগে গৌরনদীতে পৌঁছালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তার আগমনকে ঘিরে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবিদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পরিবেশ সংরক্ষণে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং কর্মসূচির সফল বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এএন

Link copied!