ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বালিয়াকান্দিতে প্রাথমিক বৃত্তি পেল ১০৫ শিক্ষার্থী

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

জুলাই ১৩, ২০২৬, ১১:৫৬ এএম

বালিয়াকান্দিতে প্রাথমিক বৃত্তি পেল ১০৫ শিক্ষার্থী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ১০৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। উপজেলার এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্ত ১০৫ শিক্ষার্থীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৫৬ জন এবং সাধারণ গ্রেডে ৩৫ জন বৃত্তি পেয়েছে। অন্যদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বোচ্চ ১২ জন শিক্ষার্থীকে বৃত্তিপ্রাপ্ত করে উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে। এছাড়া মুনি মুকুর কিন্ডারগার্টেন থেকে ৯ জন, রামদিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮ জন এবং বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। উপজেলার অন্যান্য সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

সংশ্লিষ্ট শিক্ষকদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, অভিভাবকদের সচেতনতা এবং বিদ্যালয়ের নিবিড় তদারকির ফলে এ সাফল্য অর্জিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বালিয়াকান্দি উপজেলার শিক্ষার্থীদের এ সাফল্য অত্যন্ত আনন্দের ও গর্বের। বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই। এ অর্জনের পেছনে শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা আশা করি, এই শিক্ষার্থীরা আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনের মাধ্যমে নিজেদের পরিবার, বালিয়াকান্দি উপজেলা এবং দেশের সুনাম আরও উজ্জ্বল করবে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছে।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহারের বক্তব্য জানতে একাধিকবার তাঁর সরকারি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে বৃত্তির ফলাফল, উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক চিত্র এবং এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

এএন

Link copied!