ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৩:১৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ থানার একটি বিস্ফোরক আইনের মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে তাঁকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, মামলার প্রাথমিক তদন্তে আসামি আফজাল হোসেনের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এই নাশকতামূলক ঘটনার পর মো. কামাল হোসেন রিপন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আফজাল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

জেএইচআর

Link copied!