ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষা কর্মকর্তা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৩:১৭ পিএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষা কর্মকর্তা

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। এর আগে কয়েক দফা ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছিল। সর্বশেষ নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টা অথবা দুপুর ১২টার মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা আর বাস্তবায়ন হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী রোববার (১২ জুলাই) ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (সাধারণ প্রশাসন) মো. আব্দুর রেজ্জাক সিদ্দিকী। তিনি জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হলেও এখনো চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়নি। এ কারণেই নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, ফল প্রস্তুতের মূল দায়িত্বে থাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) সফটওয়্যার ও কারিগরি দলের সহায়তায় বুধবার রাত ১২টা পর্যন্ত কাজ করে ফল প্রক্রিয়াকরণের কার্যক্রম সম্পন্ন করেছে। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন ও সময় নির্ধারণ না হওয়া পর্যন্ত ফল প্রকাশের অনলাইন পোর্টাল চালু করা হবে না। বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী রোববার ফল প্রকাশ করা হতে পারে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা একাধিক মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো মোবাইল অপারেটর—টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল বা বাংলালিংক থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: DPE, এরপর একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ হিসেবে, কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি ১২৩৪৫৬ হয়, তাহলে লিখতে হবে: DPE 123456। এরপর ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল পাওয়া যাবে।

এ ছাড়া বিস্তারিত ফল ও মার্কশিট দেখতে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে পরীক্ষার্থীর রোল নম্বর, জেলা এবং উপজেলার তথ্য প্রদান করে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে স্ক্রিনে পূর্ণাঙ্গ ফলাফল ও মার্কশিট প্রদর্শিত হবে।

এএন

Link copied!