ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বৃষ্টিতে ডুবেছে সড়ক, গ্রামবাসীর ভরসা সরু বাঁশের সাঁকো

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

জুলাই ২১, ২০২৬, ১২:১৭ পিএম

বৃষ্টিতে ডুবেছে সড়ক, গ্রামবাসীর ভরসা সরু বাঁশের সাঁকো

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি-কুকাদাইর দুই গ্রামের শেষ প্রান্তে গোলাপ খাঁর বাড়ির পাশের রাস্তাটি একটু বৃষ্টিতেই তলিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এর ফলে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ দুই গ্রামের শতাধিক পরিবারের।

জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণে রাস্তাটি পানিতে তলিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় যাতায়াতের জন্য সরু বাঁশের সাঁকো নির্মাণ করেন স্থানীয় কিছু লোকজন। বর্তমানে সেই সরু সাঁকোটি দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে আশপাশের লোকজন। সাঁকোটি সরু হওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে বৃদ্ধ ও কোমলমতি শিশু শিক্ষার্থীরা।

স্থানীয় গোলাপ খাঁ, আনোয়ার হোসেন, বিদ্যুৎ হোসাইন ও শিউলি আক্তার বলেন, এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য সাবেক ইউপি চেয়ারম্যান আমাদের এই রাস্তাটি করে দিয়েছিলেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাটি পানিতে তলিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে যায়। পরে আমরা নিজ উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করেছি। রাস্তাটি দিয়ে ভ্যান, অটোরিকশা ও সিএনজি চলাচল বন্ধ থাকায় আমরা ঠিকভাবে পারাপার করতে পারছি না। সবচেয়ে ভোগান্তিতে পড়েছে বয়স্ক লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ ছাড়া গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে উপজেলার গ্রামীণ কাঁচা রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। চলাচলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরবর্তীতে বৃষ্টির পানি নেমে গেলেও এখনো উপজেলার গোবিন্দাসী, নিকরাইল, ফলদা ইউনিয়নসহ বেশ কিছু এলাকার রাস্তা কাদামাটিযুক্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও আবার নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে সেখান দিয়ে চলাচল করছেন সাধারণ পথচারীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থী ও শ্রমজীবী সাধারণ মানুষ।

এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কর্মকর্তা মো. তোরাব আলী বলেন, উপজেলাটি নদীবেষ্টিত এলাকা হওয়ায় এখানকার রাস্তা তৈরিতে বালুমাটি ব্যবহার করা হয়েছে। এর ফলে রাস্তাগুলো একটু বৃষ্টিতেই ভেঙে যায় এবং নিচু এলাকার রাস্তাগুলো পানিতে তলিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। আমরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু করেছি। এ ছাড়া ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। অনুমোদন হয়ে এলে রাস্তাগুলো পাকাকরণ করা হবে।

এএন

Link copied!