ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইয়াবাসহ এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

জুলাই ২১, ২০২৬, ১২:২১ পিএম

ইয়াবাসহ এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার এনসিপি নেতার নাম শাকিল মিয়া ওরফে শাকিল খান (২৬)। তিনি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের মো. নূর মোহাম্মদ আলীর ছেলে। শাকিল এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের ফাঁকা জায়গায় মাদক কেনাবেচা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শাকিল। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির সদস্যসচিব মো. আশানুর রহমান বলেন, মাদক কারবারি কোনো দলের সদস্য হতে পারে না, সে যে-ই হোক না কেন। প্রচলিত আইন মোতাবেক তার বিচার হবে। ঘটনার পরপরই উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. আল শাহাদৎ জামান জিকো বলেন, প্রশাসন জানানোর পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, মাদকবিরোধী অভিযানে শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএন

Link copied!