ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নান্দাইলে চার বছরেও শেষ হয়নি আড়াই কোটি টাকার সড়কের কাজ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ২১, ২০২৬, ১২:৪০ পিএম

নান্দাইলে চার বছরেও শেষ হয়নি আড়াই কোটি টাকার সড়কের কাজ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার উলুহাটী-কালিগঞ্জ বাজার আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ চার বছরেও শেষ হয়নি। ঠিকাদারদের চরম গাফিলতির কারণে বর্তমানে সড়কটি সাধারণ মানুষের চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই কাজের কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) বাতিলের আবেদন জানিয়েছেন উপজেলা প্রকৌশলী।

মঙ্গলবার সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল চৌরাস্তা-তাড়াইল পাকা সড়ক থেকে উলুহাটী-কালিগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য আড়াই কিলোমিটার। ২০১৯ সালে এক কিলোমিটার অংশ পাকা করা হলেও বাকি আড়াই কিলোমিটার কাজের জন্য ২০২২ সালে প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজটি পায় কিশোরগঞ্জের ‘শাহিল এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

কাজের শুরুতে সড়ক কেটে দীর্ঘদিন ফেলে রাখা হয়। পরবর্তীতে মূল ঠিকাদার মারা গেলে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপর চঞ্চল ও বাবু নামে অন্য দুই ঠিকাদার দায়িত্ব নিলেও সড়কটিতে বালু ও সুরকি ফেলে কাজ অসমাপ্ত রেখে দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় অতিবাহিত হলেও রোলার না চালানো এবং সাম্প্রতিক প্রবল বর্ষণে রাস্তার বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে উলুহাটী, বনাঢী, আকবরপুর, কয়রাটি, ভূইয়াপাড়া, কাশিনগর ও কার্তিকখিলাসহ প্রায় আটটি গ্রামের বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে ঠিকাদার চঞ্চল মিয়া জানান, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি ও মূল ঠিকাদারের মৃত্যুর কারণে কাজে দেরি হয়েছে। তবে বর্ষা শেষ হলেই কার্পেটিংয়ের কাজ শেষ করা হবে।

নান্দাইল উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানান, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিলের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

এএন

Link copied!