ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মহেশপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুলাই ২১, ২০২৬, ০১:৪৫ পিএম

মহেশপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নদী-নালা, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহারে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ক্ষুদ্র ছিদ্রযুক্ত এই মারণফাঁদে রেণু পোনা, ডিমওয়ালা মাছ, কুচিয়া, ব্যাঙ, কাঁকড়াসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ায় ধ্বংস হচ্ছে মিঠাপানির মাছের প্রাকৃতিক প্রজনন ব্যবস্থা।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযানের পরও অসাধু চক্রগুলো গোপনে এই জাল ব্যবহার করে চলেছে। বিশেষ করে উপজেলার পান্তাপাড়া ও বাঁশবাড়িয়া ইউনিয়নে এর ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার ইসালডাঙ্গা এলাকার একটি খাল থেকে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম বলেন, "চায়না দুয়ারি জাল শুধু মাছই নিধন করে না, এটি জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। ছোট মাছ ও মাছের ডিম ধ্বংস হওয়ায় দেশীয় প্রজাতির মাছের উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। এ ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে আমাদের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, "প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন ধরে রাখতে নিষিদ্ধ জালের ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। কোথাও চায়না দুয়ারি জাল ব্যবহারের তথ্য পাওয়া মাত্রই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।"

স্থানীয় সচেতন মহল চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

এএন

Link copied!